অমিয়ভুষণের আবাল্য ছবি-আঁকার শখ ছিলো। বয়স যখন আঠারো ছিলো, কুড়িগ্রামে দিদির বাড়িতে থাকার সময় ছবি এঁকে প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। ১৯৭৭-৭৮ সালে হঠাৎ-ই ছবিতে মন গেলো। কেন গেল, তাঁর নিজের ব্যাখ্যায় এই। "যখন লিখি না, তখন ছবি আঁকি। আমার ছবি কোনো exhibition-এ পাঠাব কিনা ভাবিনা। কিন্তু তুলির টানে ফলকে রঙ ধরলে মনে হয়, মস্তিষ্কের সহস্রদল পদ্ম থেকে মধুস্রাব হচ্ছে।"